Uncategorized

ডেমরায় ৫ বছরের শিশু ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা মঙ্গলবার রাতে ডেমরা থানায় ধর্ষক সুমন মল্লিকের (২৩) বিরুদ্ধে মামলা করেন। লম্পট সুমন মল্লিক বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তুলাতলি গ্রামের মৃত আব্দুল গনি মল্লিকের ছেলে। সে বর্তমানে ডেমরার কামারগোপ গ্রামের সিরাজ বাবুর্চীর বাড়ীতে ভাড়া থাকে। এদিকে ডেমরা থানা পুলিশ মামলা দায়েরের পরেই সুমনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে ।

ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায়  জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী শিশুটি তাদের পাশের বাড়ীর অঙিনায় তার দুই খেলার সঙ্গি ৫ বছরের দুই ছেলের সাথে খেলা করছিল। এ সময় ওই বাড়ীর ভাড়াটিয়া সুমন মল্লিক চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে মেয়েটির মা তাকে আঙিনায় না পেয়ে খোঁজাখুজি করে ধর্ষকের ঘরের সামনে মেয়েটির জুতা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। পরে ভুক্তভোগী শিশুটি কান্নাকাটি করতে করতে ধর্ষকের ঘর থেকে বেরিয়ে এসে তার বাবা-মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে।