ডেমরায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার
ডেমরা নিউজঃ ডেমরায় পুুলিশের মাদক বিরোধী অভিযানে মো.গোফরান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৫১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ২ হাজার টাকা। শনিবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ডেমরার সারুলিয়া পূর্ব-বক্সনগর ঋষিপাড়া এলাকা থেকে গোপন সংবাদ ভিত্তিতে হেরোইন বিক্রির সময় তাকে হাতেনাতে ধরা হয়। সে ওই এলাকার মোতালেবের বাড়ীর ভাড়াটিয়া। সে সারুলিয়া এলাকায় বসবাসরত মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। এ বিষয়ে শুক্রবার রাতেই ডেমরা থানায় গ্রেফতার গোফরানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

You must be logged in to post a comment.