ডেমরায় হেফাজতের সমর্থক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:ডেমরায় মো. বেলাল হোসেন (২৬) নামে হেফাজত ইসলামের এক কট্টোর সমর্থককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডেমরার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লার তিতাস থানার খলিলাবাদ গ্রামের মো.মানিক সরকারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন শনিআখড়া এলাকার লাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়। বেআইনী জনতাবদ্ধে গত ২৮ মার্চ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার সরকারবিরোধী উস্কানিমূলক ও অবমাননাকারী স্লোগান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যান চলাচল বন্ধ করে ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের সরকারি কাজে বাধাসহ পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমন করে সাধারণ ও গুরুতর জখম করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে গত ২৮ মার্চ রাতে ডেমরা থানায় গ্রেফতার ৬ জন হেফাজত সমর্থকসহ অজ্ঞাত ১০০-/১৫০০ জন দুস্কিৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, এই মামলায় এ পর্যন্ত ১৫ জন হেফাজতে ইসলামের সমর্থক গ্রেফতার করা হয়েছে।

