leadnewsঅপরাধডেমরা

ডেমরায় স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেফতার

মো.মাহবুবুর রহমান: ডেমরায় নাসরিন আক্তার মনি (২৬) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনি শুক্রবার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. সোহেলের (৩২) বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠায়। গ্রেফতারকৃতৃ সোহেল ডেমরার কোনাপাড়া শাহাজালাল রোডের জনৈক রবিউলের বাড়ীর ভাড়াটিয়া ও ফেনীর ছাগলনাইয়া থানার পচ্চিম শিলুয়া গ্রামের মৃত আ. করিমের ছেলে।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, বিগত ১১ বছর পূর্বে মনির সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় সোহেলের। বর্তমানে ওই সংসারে নাহিদুল(৯) ও মাহিন(৫) নামে দুই ছেলে সন্তান রয়েছে। গত ৯ বছর আগেই সোহেল ব্যবসার উদ্দেশ্যে মনির কাছে তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে তার ওপর শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ দাবি পূরণে বরাবরই মনি ব্যর্থ হয় বলে ক্ষিপ্ত থাকে সোহেল। গত ১৭ই ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে একই দাবি অস্বীকার করলে সোহেল তার স্ত্রীকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে বাসা থেকে বের করে দেয়। এ সময় মনি কোন উপায় না পেয়ে কোনাপাড়ায় তার ভাইয়ের বাসায় উঠে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যায়।