leadnewsডেমরা

ডেমরায় সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশে স্পিড ব্রেকার নির্মাণ

মোঃ হারুন অর রশিদ:ডেমরায় এলাকাবাসীর দাবী ও সড়ক দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোনের উদ্যোগে এবং সড়ক ও জনপথের সহযোগিতায় সুলতানা কামাল সেতুর পশ্চিম পাশে একটি স্পিড ব্রেকার নির্মাণ করেন রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সেপেক্টর বিপ্লব ভৌমিক। সোমবার এ স্পিড ব্রেকার এর নির্মাণ কাজ শেষ হয়েছে। সরেজমিনে এলাকাবাসীজানায়,গত কয়েক মাসে এই এলাকায় দশটির বেশি দূর্ঘটনায় একাধিক মানুষের প্রানহানীর ঘটনা ঘটেছে।স্পিড ব্রেকার নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্পিড ব্রেকার নির্মাণের ফলে সুলতানা কামাল ব্রিজের উপর থেকে গাড়ির চালকেরা গাড়ি ধীর গতিতে চালাতে বাধ্য হবে। ফলে দূর্ঘটনাও রোধ হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সেপেক্টর বিপ্লব ভৌমিক জানায় গত মাসে এখানে সাইকেল লেগুনা ও ট্রাকের ত্রিমুখি সংর্ঘষে লতিফ বাওয়ানী জুট মিলে এক শ্রমিক নিহত হন। এই ঘটনায় পাটকল শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করতে চাইলে তাদের সকলকে আশ্বস্ত করা হয় যে, ফেব্রুয়ারী মাসে উক্ত জায়গায় স্পিড ব্রেকার নির্মাণ করা হবে। সে অনুযায়ী রামপুরা ট্রাফিক জোনের উদ্যোগে এবং সড়ক ও জনপথের সহায়তায় স্পিড ব্রেকার এর কাজ সম্পন্ন করা হয়েছে। এতে করে সড়ক দূঘর্টনা অনেকাংশে কমে যাবে।