Uncategorized

ডেমরায় শিশুর মৃত্যু

ডেমরা নিউজ:ডেমরায় জাম গাছ থেকে পড়ে ইভা (১১) নামের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টায় সারুলিয়ার মনির হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত ইভা ওই বাড়ীর ভাড়াটিয়া মো. ফিরোজ মিয়ার মেয়ে। তার গ্রামের বাড়ী কুমিল্লার বুড়িচং থানার দর্পনারায়ণপুর গ্রামে। ইভা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় মেয়েটিকে এক নজর দেখতে ওই বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইভা তার মায়ের সঙ্গে গ্রামের বাড়ী থেকে সারুলিয়ায় বাবা ও বোনদের কাছে ৩-৪ দিন আগে বেড়াতে এসেছে। শখ বসত গাছে চড়ে ফল খাওয়া তার একটি অভ্যাস। এদিকে রোববার সকালে ইভা পাকা জাম খেতে গাছে চড়লে অসাবধানতা বসত পা পিছলে নিচে পড়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। এ সময় পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার বিকালে সারুলিয়ায় জানাযা শেষে পরিবারের লোকজন মৃতের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।

Ich finde seminararbeit schreiben at https://best-ghostwriter.com/seminararbeit/ es gut, wenn jeder bei seinem fachgebiet bleibt, denn wir kennen ja auch andere, sogenannte experten , die überall eine meinung haben, obwohl sie von der materie nur bedingt eine ahnung haben