তিস্তা চুক্তি শুধু অনুমোদনের অপেক্ষা: সেতুমন্ত্রী
মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসরা প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষায়।”
সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।সেতুমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ, ভারত-বিরোধিতার পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে ভারতের বিরোধিতা করছে। ’৭৫ পরবর্তী ২১ বছর ভারতের বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।”
ওবায়দুল কাদের বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত-বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।”

You must be logged in to post a comment.