ডেমরায় র্যাব ও পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেমরানিউজঃ
রাজধানীর ডেমরা থানা এলাকায় রোববার রাতে র্যাব-১০ ও পুলিশের পৃথক অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- র্যাব-১০ কর্তৃক ১৫ বোতল ফেনসিডিলসহ ডেমরার ডগাইরে বসবাসরত ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার রানীখার গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. জমির ওরফে আল আমীন (২২) ও পুলিশ কর্তৃক কোনাপাড়ায় বসবাসরত নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি গ্রামের সামসুদ্দিনের ছেলে মো. আবদুল্লাহ (২৬)। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন রোববার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

You must be logged in to post a comment.