ডেমরায় যুবলীগ নেতা এস,এম সোহেলের উদ্যেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ডেমরা নিউজঃ ডেমরায় ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস,এম সোহেলের উদ্যেগে ২শত মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে ।
যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয় । এ সময়ে উপস্থিত ছিলেন ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় নেতা এবিএম আরিফ হোসেন, যুবলীগ নেতা এম এ কালাম, কাজী রাজিব,রিয়াজুল ইসলাম রাজু, আলামিন হাওলাদার,মাসুদ রানা,রবিন, নাজমুল হোসেন, শান্ত, সাইফুল ও সিজান প্রমুখ ।

You must be logged in to post a comment.