leadnewsডেমরা

ডেমরায় যুবলীগের উদ্যেগে পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ ।

ডেমরা নিউজঃ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে ৬৪নং ওয়ার্ড যুবলীগ । যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়

বুধবার বিকেলে ডেমরার কোনাপাড়া এলাকার শাহজালাল রোডে এ কর্মসুচি পালন করা হয় । ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় নেতা এবিএম আরিফ হোসেনের উদ্যেগে এবং ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল এর সার্বিক ব্যবস্থাপনায় পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয় ।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এম এ কালাম, কাজী রাজিবরিয়াজুল ইসলাম রাজু, আলামিন হাওলাদার,
মাসুদ রানা, মোখশেদুল অপু,নাজমুল হোসেন, ফিরোজ আলম,গাজী দুলাল, লিমন, ইলিয়াস ,বাকিবুল্লাহ বাকি,বাছির উদ্দিন ও রাসেল প্রমুখ ।