ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ডেমরায় মো. সবুজ মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ডগাইর পূর্বপাড়া পিয়ার আলী মাতবরের বাড়ি থেকে রোববার রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবুজ মিয়া ওই বাড়ির বড় ছেলে। এ ঘটনায় সবুজের ছোট বোন রোববার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
ডেমরা থানার অপারেশন অফিসার নূরে আলম সিদ্দীকি বলেন, সবুজের ছোট বোনের পড়াশোনার জন্য সপরিবারে তারা শনিরআখড়ায় ভাড়া থাকেন। ৪ বছর আগে সবুজের স্ত্রী টিনা সবুজকে ডিভোর্স দিয়ে তার ৬ বছরের মেয়ে তুবাকে নিয়ে চলে যান। তারপর সবুজ ক্ষোভে প্রায়ই নেশাগ্রস্ত থাকতেন।
নূরে আলম সিদ্দিকী আরও বলেন, রোববার দুপুরে সবুজের ঘর বন্ধ থাকায় ভাড়াটিয়া রিপন সরকার তার মা-বাবাকে ফোন করেন। এ সময় তারা শেকল ভেঙে ঘরে প্রবেশ করে সবুজকে চালের সঙ্গে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখেন।

You must be logged in to post a comment.