ডেমরায় মহিলা ছিনতাইকারী আটক করলেন টিআই বিপ্লব ভৌমিক
ডেমরা নিউজঃ ডেমরায় আলেয়া বেগম (৩৫) নামে এক মহিলা ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক। মঙ্গলবার সকালে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। আলেয়া পটুয়াখালী জেলার মরিবিনা থানার মরিবিনা গ্রামের কালাম বয়াতির স্ত্রী। টিআই বিপ্লব ভৌমিক জানায় মঙ্গলবার সকাল ৯টার দিকে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাটখোলা গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) নাতনী ইমাকে নিয়ে ষ্টাফ কোয়ার্টার এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময়ে ইমার হাতে থাকা ব্যাগ আলেয়া বেগম ছিনিয়ে নিলে ইমা চিৎকার শুরু করে। চিৎকার শুনে সার্জেন্ট মাসুদুর রহিম ও আরমান কবিরকে নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীকে ধরে ব্যাগসহ মালামাল উদ্ধার করি এবং পরে আলেয়া বেগমকে থানা পুলিশে সোপর্দ করি।

You must be logged in to post a comment.