ডেমরায় ভয়াবহ অগ্নিকান্ড
ডেমরা নিউজ:ডেমরায় ককশিট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে বড়ভাঙ্গা এলাকায় যমুনা ইনসুলেশন কোম্পানি লি: নামে একটি ককশিট কারখানায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার উৎপাদনকৃত ককশিট, ৫টি কাটিং মেশিন, কাঁচামালসহ একটি টিনসেড গোডাউন ও অন্যান্য মূল্যবান জিনিপত্র পুরে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ।
এ বিষয়ে বজলুর রশিদ আরও বলেন, ভোররাতে উক্ত কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উৎপাদনকৃত মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান বেশি। তদন্ত সাপেক্ষে কারখানার আসল ক্ষয়ক্ষতির পরিমান বেরিয়ে আসবে।

You must be logged in to post a comment.