leadnewsঅপরাধডেমরা

ডেমরায় বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ:গ্রেফতার ১

ডেমরা নিউজঃ ডেমরায় বিয়ের প্রলোভনে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. নাঈম মিয়া’র (১৯) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই রাতেই পুলিশ টেংরা মা মেমোরিয়াল স্কুল রোড এলাকা থেকে লম্পট নাঈমকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। সে ওই এলাকার জিয়া উদ্দিন খানের বাড়ীর ভাড়াটিয়া ও নেত্রকোনার কেন্দুয়া থানার চৌকিধরা গ্রামের মো. রমজান মিয়ার ছেলে। এদিকে মঙ্গলবার মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ১ বছর আগে নাঈমের সঙ্গে মেয়েটির পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এ সম্পর্কের ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট দুপুর ২ টার দিকে নাঈমের বাড়ীতে মেয়েটিকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি নাঈমকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে। এদিকে ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী তার পরিবারে জানালে তারা মামলা করে।