ডেমরায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ সামগ্রী বিতরন
ডেমরা নিউজঃ ডেমরার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ১ হাজার ৯ শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি,পোলাও চাল ও দুধ বিতরন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৃথক স্থানে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। বড়ভাঙ্গা যুবসংঘের উদ্যোগে শুক্রবার সকালে সারুলিয়ার বড়ভাঙ্গা এলাকায় ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি,পোলাও চাল ও দুধ বিতরন করা হয়েছে। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আকন্দের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, শাহ আলম বাবলু, সৈয়দ মোহাম্মদ দুলাল, বেলায়েত হোসেন খসরু,মাসুম বিল্লাহ খোকন,নিরাপদ জীবন চাই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন কিরনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে আলো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার হাজী রহমতউল্লাহ ফোরকানীয়া উচ্চ বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি,পোলাও চাল ও দুধ বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এদিকে বি, এইচ, এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি,পোলাও চাল, দুধ ও বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে পাইটি মডেল স্কুল সংলগ্নে গত দরিদ্র মানুষের হাতে এ সকল ঈদসামগ্রী তুলে দেন বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন শাহআলম,হাজী বাসেত মোল্লা,লুৎফর রহমান ও ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নজরুল ইসলাম, সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও আল মোস্তফা সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে সারুলিয়ার বামৈল এলাকায় তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে সেমাই, চিনি,পোলাও চাল ও দুধ বিতরন করা হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মেম্বার,মোঃ সৈয়দ শহিদুল,ফয়সাল রহমান পরশসহ গঠনের অন্যান্য সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

You must be logged in to post a comment.