ডেমরায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
ডেমরা নিউজ : ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহীন (২৮) নামে এক ভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সময় তার মাথার খুলি ভেঙ্গে মগজ ও দুই চোখ বের হয়ে যায়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানী সুপার সার্ভিস লি: (ঢাকা মেট্রো ব-১১-৯৮৪৯) এর ওই বাসসহ অপ্রাপ্ত বয়স্ক চালক মো. শরিফকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মৃত শাহীন নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া এলাকায় বসবাসরত শেরপুরের শ্রীবর্দি থানা এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে শাহীন ডেমরার মীরপাড়া থেকে তার ভ্যান চালিয়ে ষ্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। এ সময় ষ্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহন নামে ওই বাসটি সামনে থেকে শাহীনকে সজোরে ধাক্কা মারলে সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় তার মাথার খুলি ভেঙ্গে মগজ ও দুই চোখ বেরিয়ে যাওয়ার পাশাপাশি রক্ত রাস্তায় ছড়িয়ে যায়।
এ বিষয়ে ডেমরা থানার এসআই মো. শাহাদত হোসেনে বলেন, মৃতের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be logged in to post a comment.