ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
মাহবুবুর রহমান ভুইয়া: ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে মো. আলামিন (১৮) নামে এক মাদকাসক্ত ছেলে অতিরিক্ত মাদক ও ঘুমের ওষুধ সেবন করে আতœহত্যা করেছে। এ ঘটনায় মঙ্গলবার ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২ টায় ডেমরার সিরাজউদ্দি রোডের গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আলামিন ভোলার চরফ্যাশন থানার ওমরবাজ গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে ডেমরায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিল।
মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আলামিন দির্ঘদিন পরিবারের সবার অবাধ্য থেকে মাদকাসক্ত ছিল। গত সোমবার সন্ধার পরে নেশাগ্রস্থ অবস্থায় সে ঘরে আসলে তার বাবা রাগান্বিত হয়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে আলামিন দ্রুত বেরিয়ে যায়। পরে বাবা আব্দুল খালেক টেলিভিশন দেখার জন্য পাশের বাড়িতে চলে যান। এদিকে আলামিন ওই রাতেই আরও বেশি মাদক ও ঘুমের ওষুধ সেবন করে বাড়িতে ফিরে আসে। পরে রাতে তার বাবা বাসায় ফিরে আলাামিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে শরীর ঠান্ডা অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আলামিনের গলা ও হাতে ধারালো ব্লেডের ছোট ছোট কাটা দেখা গেছে।

You must be logged in to post a comment.