Uncategorized

বিপিএলের সূচি প্রকাশ

আগামী ৩ নভেম্বর সিলেট সিক্সারস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথমবারের মতো বিপিএলের খেলা মঞ্চস্থ হচ্ছে সিলেটে। অপর দুই ভেন্যু ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় আসরের ফাইনাল।

সিলেটে ৮টি আর ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে। সিলেট পর্ব শেষে ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় গড়াবে বিপিএল। ঢাকায় মোট ১৬টি ম্যাচ আয়োজনের পর ২৪ নভেম্বর থেকে খেলা হবে আসরের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। সেখানে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী গ্রুপ পর্যায়ে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। শুক্রবার ছাড়া প্রতিদিনের প্রথম ম্যাচটি চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫.২০ পর্যন্ত। এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে ১০.২০টা। সাপ্তাহিক ছুটি শুক্রবারগুলোতে প্রথম ম্যাচটি ২.৩০টায় শুরু হয়ে শেষ হবে ৫.৫০টায়। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭.১৫ টা থেকে ১০.৩৫টা পর্যন্ত মাঠে গড়াবে।

President mckinley’s plan of benevolent assimilation of the write my paper for me http://majesticpapers.com/ filipinos was very slow and involved improving roads, sanitation, and public health