ডেমরায় নেহরীন মোস্তাফা দিশির উদ্যেগে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ ।
ডেমরা নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য নেহরীন মোস্তাফা দিশির উদ্যেগে ডেমরার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৭নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ করা হয় হয়েছে । আজ শুক্রবার বাদ আছর সাবেক যুবলীগ নেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে ও আওয়ামী লীগ নেতা রুবেল বক্সের সার্বিক তত্ত্বাবধানে ৬৭নং ওয়ার্ডে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় ৭শত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
এসময়ে উপস্থিত ছিলেন আসাফোর ঢাকা মহানগর দক্ষিণের নেতা মোঃ সাইদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৬৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ তুষার চৌধুরী ও মোঃ ইউনুস প্রমুখ ।

You must be logged in to post a comment.