leadnewsডেমরা

ডেমরায় নিরাপদ জীবন চাই সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।

ডেমরা নিউজঃ কোভিড-১৯ করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন নিরাপদ জীবন চাই। মঙ্গলবার বেলা ১২টার দিকে ডেমরা বড়ভাঙ্গা এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিরাপদ জীবন চাই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন কিরণ বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষদের মুখে আহার তুলে দেওয়া জন্য সরকারসহ সামাজিক ও সেবা মুলক সংগঠন এগিয়ে এসেছে । তারই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ১৫০জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,আলু তুলে দিতে পেরে আমি সন্তুষ্ট প্রকাশ করছি ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে আল্লাহ্ আমাদের দেশকে মুক্ত রাখুন । আমরা সরকারের নিয়ম মেনে প্রয়োজন ব্যতীত বাসার বাইরে বের হব না। নিজে সুস্থ থাকবো অন্যকেও সুস্থ রাখবো ।
এই সময় উক্ত কর্মসূচি উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাবলু, সাধারণ সম্পাদক হাজী মাকসুদ আহমেদ, অর্থ সম্পাদক আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ দুলাল, দপ্তর সম্পাদক মোঃ শাকিল খান ও সহ-অর্থ সম্পাদক ইয়াহিয়া বিন আশরাফ প্রমূখ।