ডেমরায় নিম্মমানের কাঁচামাল দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ
মাহবুব মনিঃ
গডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বরাদ্ধকৃত সড়ক নির্মাণে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া ঢালাইয়ের উপকরণে বালু, পাথর ও সিমেন্ট সংমিশ্রন পরিমিত মাত্রায় মেশানো হয়না বলেও অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ডেমরার ষ্টাফ কোয়ার্টার সংলগ্ন ডিএনডি খালের পাশ দিয়ে হাজীনগর থেকে সারুলিয়া বাজার হয়ে শুকুরশী পর্যন্ত অলিগলিসহ প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের কাজে এ অনিয়ম চলছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শুকুরশী এলাকায় অনিয়মে রাস্তার ঢালাই চলাকালীন সময় এলাকাবাসীর বাধায় সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ সময় নি¤œমানের নির্মাণ কাঁচামাল ফিরিয়ে নিতে বাধ্য হন ঠিকাদার আরশাদ আলী আলী আশু।
সরেজমিনে এলাকাবাসী মধ্যে কয়েকজন ইট, বালু-পাথর ব্যবসায়ী জানান, মূলত গভীর রাতে সবার অগচোরে ঢালাইয়ের কাজ শুরু করে সকালেই শেষ করে দেন কর্তৃপক্ষ। আর ঢালাইয়ের উপকরণে ভাল পাথরের পরিবর্তে চুনাপাথরসহ সিঙ্গেলের আধা ইঞ্চি দানা ও পাথর ডাস্টের গুড়া ব্যবহার করা হচ্ছে যা একবারেই নিষিদ্ধ। সুনামগঞ্জের নি¤œমানের সিলেটসেন্ট বালু ও নি¤œমানের রড ব্যবহার করা হচ্ছে। তাছাড়া পরিমিত্র মাত্রায় উপকরণের সংমিশ্রন থাকেনা। তাছাড়া স্যুয়ারেজ লাইনের কাজেও অনেক জায়গায় গাইড ওয়াল না দেওয়াসহ ব্যাপক অনিয়ম চলছে। সিটি কর্পোরেশনের বরাদ্ধকৃত এই রাস্তার কাজে ঠিকাদার প্রথম থেকেই দুর্নীতি ও অনিয়মের মধ্যে পুকুর চুরির চেষ্টা করে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক নির্মাণ কাজে নি¤œমানের উপকরণ ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদার আরশাদ আলী বলেন, দিনের বেলায় রেডিমিক্সের গাড়ি মহাসড়কে চলতে পারেনা বলে রাতেই কাজ করতে হয়। তাছাড়া রেডিমিক্সের প্লান্ট থেকে অসাবধানতায় অনেক সময় খারাপ মাল চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা খারাপ মাল ওই কোম্পানিকে ফিরিয়ে দেই। এবারও তাই করেছি। আমি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ৭-৮ গাড়ি মিশ্রিত রেডি ঢালাই মাল ফেরত দিয়েছি।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-৫) প্রকৌশলী মো. সাইদি বলেন, নির্দেশ ও সিডিউল মোতাবেক রাস্তার কাজ শেষ করার দায়িত্ব ঠিকাদারের। আমরা কাজের মনিটরিং করি সব সময়। এই কাজে অনিয়ম করলে ক্ষতি ঠিকাদারের হবে। তবে রেডিমিক্স কোম্পানি অনেক সময় পরিমিত মাত্রায় ঢালাই মিশ্রনে অনিয়ম করে ফেলে। সেক্ষেত্রে গাড়ি ফেরত দেওয়া হয়। যেহেতু এলাকাবাসী রাস্তার কাজে অভিযোগ দিয়েছেন সেহেতু মনিটরিং ও নির্দেশনা আরও জোরদার হবে।
তবে এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তারা বলেন রাস্তার নির্মাণ কাজে সংশ্লিষ্টরা সিন্ডিকেট আকারে নিজেদের পকেট ভারী করার জন্য অনিয়ম করছেন। কোন না কোনভাবে প্রভাব খাটিয়ে তাদের দূর্নীতি বহাল রেখেই কাজ করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

You must be logged in to post a comment.