ডেমরায় নিঝুমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ
ডেমরা নিউজ: ডেমরায় নিঝুমবাগ সমাজকল্যাণ সংঘের উদ্যেগে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ শনিবার বিকেলে ডেমরার বাহির টেংরার নিঝুমবাগ এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় । সংগঠনের সভাপতি মাহবুব হাসান নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এইচ হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ও শাহনাজ হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সওকত হোসাইন সমুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অপারেশন অফিসার নুর আলম, সংরিক্ষত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন, মেহেদী হাসান শরীফ ও ওমায়ের হোসেন প্রমুখ ।
এ সময়ে প্রধান অতিথি ডাঃ সওকত হোসাইন সমুন বলেন,কোভিট-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবান লোক এগিয়ে এসেছে । এ অবস্থায় এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় এস,এইচ হেলথ কেয়ার হসপিটাল খোলা রাখা হয়েছে । এবং শাহনাজ হেলথ কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে ।এ কার্য ক্রম অব্যাহত থাকবে ।
তিনি আরো বলেন, মানব সেবা পরম ধর্ম । মানব সেবার ব্রত নিয়ে আমরা আমাদের সেবা মুলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি । করোনা ভাইরাসের সাথে সাথে ডেংগু মশার উপদ্রব বাড়ছে । উভয় সংকটে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রকির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন বেগ,হাজী মোঃ ইদ্রিস আলী, হাফেজ আমির হামজা । আলোচনা শেষে ১৫০জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।

You must be logged in to post a comment.