ডেমরায় দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ১২০ ভরি স্বর্ণ গায়েব
ডেমরা নিউজঃ ডেমরায় পেছনের দেয়াল কেটে খুশি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকানের ১২০ ভরি স্বর্ণ গায়েব করেছে চোর বা চোরের দল যার অনুমান মূল্য অন্তত ৭০ লক্ষ টাকা বলে দাবি করেন দোকান মালিকের ছেলে মো. শাহিন। এ ঘটনায় তালা কেটে হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকানের সিন্দুক ভেঙ্গে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কারসহ সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে গিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার দিনগত গভীর রাতের কোন এক সময় কোনাপাড়া শাহজালাল রোডস্থ সমিরন প্লাজা মার্কেটে নিচতলার ১১১ নং দোকানে এ ঘটনা ঘটে। তবে এ সময় মার্কেটের সামনে অবস্থান করায় নিরাপত্তা প্রহরীরা কিছুই টের পাইনি বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশসহ সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসে পরিদর্শন করে প্রয়োজনীয় নানা আলামত সংগ্রহ করেন।
প্রত্যক্ষদর্শীসহ দোকান মালিকের ছেলে শাহিন জানায়,প্রতিদিনের ন্যায় দোকাদারি শেষে রাত ১১ টার দিকে দোকানের তালাবন্ধ করে চলে যায়শাহিন ও তার সহযোগী। পরেরদিন সকালে তারা দোকান খুলে দেখে সিন্দুক ভাঙ্গা,পেছনের দেয়াল কাটা ও দোকানে কোন স্বর্ণ নাই।
তবে এ দুর্ধর্ষ চুরির ঘঠনায় ডেমরা থানা পুলিশ কোন মন্তব্য না করলেও ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে এখনি কোন কিছু বলা যাচ্ছেনা। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত চুরির ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

You must be logged in to post a comment.