leadnewsডেমরা

ডেমরায় জামিয়া মাফিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঃ ডেমরায় জামিয়া মাফিয়া মাদরাসার ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডেমরার বাঘমারা কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে ইসলামিক গজল পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। আলহাজ্ব মনিরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সহকারি সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হোসাইন আহামাদ, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ। আরও বক্তব্য রাখেন হাফেজ ক্বারী নাজমুল হাসান দা,বা। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, আলহাজ্ব মোঃ সুলতান, কাজী মোঃ সফিকুল ইসলাম সেলিম, এ্যাডভোকেট মোঃ ছানাউল্লাহ মিয়া, হাফেজ মোঃ আহসান উল্লাহ, মোঃ রেজাউল করিম ভূইয়া, আলহাজ্ব মোঃ বেলাল হোসাইন, আলহাজ্ব মোঃ আবু কালাম, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ। অনুষ্ঠানে দেশ এবং জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল মুফতী শফিকুল ইসলাম দা.বা.