leadnewsডেমরাস্বাস্থ্য

ডেমরায় জাতীয় শোক দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু

মোঃ হারুন অর রশিদ:ডেমরায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩ মাস ব্যাপী ফ্রি প্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেছে স্থানীয় শাহনাজ হেলথ্ কেয়ার ফাউন্ডেশন। বুধবার ডেমরার হাজীনগরস্থ ওই ফাউন্ডেশন ভবনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শওকত হোসেন সুমনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কফিলউদ্দিন।অনুষ্ঠানের উদ্বোধন করেন ফসিকা ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা ওমর ফারুক আল নুমানী। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ডাঃ ফিরোজ আলমসহ শাহানাজ ফাউন্ডেশন হেলথ কেয়ারের সব ডাক্তারবৃন্দ ও শতাধিক রোগী। এ সময় শাহানাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।