ডেমরায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেফতার
ডেমরা নিউজঃ:ডেমরায় ছোট ভাইয়ের স্ত্রী ধর্ষণ করার অভিযোগ উঠেছে আপন ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ মো. সুমনের (২৭) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিনই পুলিশ লম্পট সুমনকে ডেমরার সারুলিয়া মঠবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সে ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান ডেমরা ফাঁড়ীর ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত আড়াই মাস আগে লম্পট সুমনের ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হয় মেয়েটির। কিছুদিন না যেতেই সুমন কু-প্রস্তাব দিতে থাকলে মেয়েটি বারবার তা প্রত্যাক্ষান করেন। এদিকে পেশাগত কারণে মেয়েটির স্বামী ভোরে কাজে চলে যান। পরে ঘরে একা পেয়ে সুমন সুযোগ বুঝে ছোট ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরাসহ নানা অঙ্গ ভঙ্গিমা করে। গত ২২ ডিসেম্বর প্রতিদিনের ন্যায় ভোর সাড়ে ৫ টায় ভুক্তভোগীর স্বামী কজে চলে যান। পরক্ষণেই সুমন মেয়েটির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় ডাক চিৎকার শুরু করলে ওই গৃহবধূকে মৃত্যুর ভয় দেখায় ভাসুর সুমন। পরেরদিনও সে একই কাজ করে।
আরও জানা যায়, ধর্ষণের বিষয়টি নিয়ে ভুক্তভোগী মেয়েটি বারবার তার শ্বশুর বাড়ীর পরিবারের লোকজনকে জানিয়েও কোন প্রতিকার বা সুরাহা পায়নি। বরং তার বাবা মাসহ মেয়েটি নানা হুমকি ধমকির শিকার হন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর অভিযোগ ও স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত শেষে ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের রিপোর্টের ভিত্তিতে সব তথ্য বেরিয়ে আসবে।

You must be logged in to post a comment.