ডেমরায় গৃহবধূর শ্লীলতাহানিসহ তার স্বামীকে বেধড়ক মারধরঃ গ্রেফতার ১
ডেমরা নিউজঃডেমরায় মোঃ খোকন (৪১) নামে এক লম্পটের দ্বারা ৫০ বছর বয়সের এক গৃহবধূ শ্লীলতাহানীর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দিলে গৃহবধূর স্বামীকে (৫৫) বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন লম্পট খোকন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডেমরা থানায় অভিযুক্ত খোকনের বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ খোকনকে ডেমরার কামারগোপ এলাকা থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠায়। সে ওই এলাকার মৃত মহর আলীর ছেলে।
ভুক্তভোগীর বরাতে এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, খোকন প্রতিনিয়ত রাস্তায় চলাচল কারী মহিলাদের উত্যক্ত করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূসহ এলাকাবাসী খোকনকে এসব কাজ করতে নিষেধ করেন। এতে খোকন ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ততার এক পর্যায়ে ওই লম্পট গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১২ টার দিকে দেয়াল টপকিয়ে ওই গৃহবধূর বাড়ীতে এসর তাকে ডাক দেয়। এ সময় দরজা খুলতেই খোকন তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এদিকে গৃহবধূর ডাক চিৎকারে তার স্বামী এগিয়ে এলে খোকন তাকে বেধড়ক মারধর শুরু করে আহত করেন। এ সময় আওয়াজ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে খোকন তাদের হুমকি নানা ধমকি দিয়ে চলে যায়।

You must be logged in to post a comment.