ডেমরায় করোনা ভাইরাসে তিতাগ গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু
ডেমরা নিউজঃ ডেমরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এ.এইচ.এম আনসারী (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডেমরার তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫ বছর ধরে ইংরেজি ও কৃষি বিজ্ঞান বিষয় পড়াতেন। জনপ্রিয় এ শিক্ষকের মৃত্যুতে তিতাস গ্যাস কোম্পানি, পেট্রো বাংলা ও ওই স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ওই শিক্ষকের গ্রামের বাড়ী জামালপুরের মেলান্দহ থানা এলাকায়। তিনি ডেমরার পশ্চিম সারুলিয়া হাজী নিজাম উদ্দিনের বাড়ীতে ভাড়া থাকতেন।
তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২১ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাত থেকে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তার মৃত্যু হয়। পরে তার লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। আনসারী সবার প্রিয় একজন শিক্ষক ছিলেন বলে তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

You must be logged in to post a comment.