ডেমরায় কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে জাল সার্টিফিকেট তৈরীর অপরাধে গ্রেফতার দুই
ডেমরা নিউজ :ডেমরায় র্যাব-১০ এর (কেরানীগঞ্জ,ঢাকা) অভিযানে কম্পিউটার সফটওয়্যার ডিভাইস, হার্ডডিস্ক ও মোবাইলের মাধ্যমে জাল জাতীয় পরিচয়পত্র জাল জন্মসনদ, জাল সাধারণ ডায়েরী, জাল স্কুল সার্টিফিকেট, জাল নিকাহনামা তৈরী করে সাধারণ জনগনের সাথে প্রতারণা করার অপরাধে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে তাদের দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার ডগাইর ফার্মের মোড় ওয়াবদা রোডস্থ মাষ্টার কম্পিউটার নামক দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ টি জাল জাতীয় পরিচয়পত্র, ৫টি এসএসসি জাল সনদ, গতবছরের যাত্রাবাড়ী থানার ওসির সাক্ষরকৃত ২৭ টি ভুয়া জাল জিডির কপি, বিভিন্ন জাল সিলমোহর ৫ টি, টিটি স্ট্যাম্প প্যাড ১ টি, গোপালগঞ্জ উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নের ৫ জন নাগরিকের জাল সনদ, পাসপোর্টের বায়োপেজের জাল সত্যায়িত ৬টি ফটোকপি, ৩৯ কপি জমির দলিলের ফটোকপি, জাল নিকাহনামা ৪০ টি, জাল জন্মসনদ ৪০ টি, একটি কালো রঙের ২ টি সিপিইউ, ২ টি মনিটর, ২ টি প্রিন্টার, ১ টি লেমিনেটর, ৮ টি ক্যাবল, ২ টি কি-বোর্ড ও একটি মাউস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- যাত্রাবাড়ী থানাধীন রহমতপুর পাড়াডগাইর এলাকায় বসবাসরত নরসিংদীর সদর থানার আলোকবাতি গ্রামের আমীর হোসেনের ছেলে রাহাত হোসেন (২৬) ও একই এলাকায় বসবাসরত চাঁদপুরের শাহরাস্তি থানার আলীপ ুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন আসিফ (১৯)। মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নানা সার্টিফিকেট তৈরী করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।

You must be logged in to post a comment.