Uncategorized

ডেমরায় ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারি গ্রেফতার

মো. মাহবুবুর রহমান :ডেমরায় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মাতুয়াইল নিউ টাউন এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হল-বি-বাড়ীয়ার বাঞ্ছারামপুর থানার রূপসী উত্তরপাড়া গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে কবির হোসেন (৫৫) ও মাতুয়াইল মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম বকুল (৫০)। এ বিষয়ে মঙ্গলবার রাতেই ডেমরনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

Final thoughts I enjoyed using memonic more than I ever enjoyed using https://phonetrackingapps.com evernote