leadnewsডেমরা

ডেমরায় ইউটিউব চ্যানেল অন্তর বিনোদন টিভির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ডেমরা নিউজ:ডেমরায় করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইউটিউব চ্যানেল অন্তর বিনোদন টিভির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার বিকেলে ডেমরার দুর্গাপুর এলাকায় ১১৭ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচ-৯০ ওয়েলফেয়ার সোসাইটি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন । এ সময়ে উপস্থিত ছিলেন অন্তর বিনোদন ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান সাংবাদিক প্রকাশ সরকার সুমন ।