leadnewsডেমরারাজধানী

ডেমরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শীতবস্ত্র উপহার প্রদান।

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টায় ডেমরার সারুলিয়া বাজারে আমিন টাওয়ারের জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানা অফিসে এ শীতবস্ত্র উপহার দেয়া হয়।

ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র উপহার দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য শাহীন খান।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফরহাদ হোসেন, গিয়াস উদ্দিন, ডাঃ মোহাম্মদ মোশারফ হোসেন,শরীফ হোসেন, রহমত উল্লাহ, মোঃ নাসির উদ্দিন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।