ডেমরায় গ্রেফতার ৩ পরিবহন চাঁদাবাজ কারাগারে
ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩ পরিবহন চাঁদাবাজকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে স্টাফ কোয়ার্টার রাসেল পেট্রল পাম্প সংলগ্ন থেকে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থাকে ১ টি লাঠি, চাঁদা আদায়ের বেশ কিছু রশিদ ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- যাত্রাবাড়ী সারাদিন কোনাপাড়া দরবার শরীফ এলাকায় বসবাসরত ও ভোলার লালমোহন থানার ওসমানগঞ্জ গ্রামের সাদ্দামের ছেলে জামাল হোসেন (২৫), কোনাপাড়া এলাকায় বসবাসরত চাঁদপুরের কচুয়া থানার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) ও কোনাপাড়া শাহজালাল রোড এলাকার ভাড়াটিয়া ও লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ টুমচর গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৮)। এই ঘটনায় লোকমান (৩৫) নামে আরেক চাঁদাবাজ পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মোঃ জহিরুল ইসলাম বলেন, গত সোমবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা
করে পুলিশ তাদের গ্রেফতার করে। বর্তমানে পরিবহনে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। যেখানেই চাঁদাবাজী হবে তাদের আইনের আওতা আনা হবে।


You must be logged in to post a comment.