আল-হেরা আইডিয়াল স্কুল ও সান ভ্যালী ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
ডেমরা নিউজঃ
ডেমরার সারুলিয়ার ইডেন গার্ডেন এলাকার আল-হেরা আইডিয়াল স্কুল ও সান ভ্যালী ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আল-হেরা আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মুহা. সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম.এ. সিদ্দিক মিয়া, বন্ধন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বড়ভাঙ্গা যুব সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আন্তর্জাতিক অভিবাসী সংগঠন এর পরিচালনা পর্ষদের সদস্য সোহেল চৌধুরী, আদর্শ শিশু শিক্ষা নিকেতন এন্ড উচ্চ বিদ্যালয় এর পরিচালক মোঃ আরিফুর রহমান সুমন, রঙমালা আকবর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ডেমরা মডেল স্কুলের চেয়ারম্যান রহমত উল্লাহ, আল ফালাহ জামে মসজিদের খতিব সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময়ে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-আমিন মোল্লা সহ উভয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সন্ধ্যায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও বিশেষ নাটিকা ইভটিজিং পরিবেশন করে।

You must be logged in to post a comment.