leadnewsঅপরাধডেমরা

ডেমরায় গাঁজাসহ ৪ মাদক চোরাকারবারি গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় গোয়েন্দা পুলিশের অভিযানে (পল্লবী জোনাল টিম,মিরপুর বিভাগ) ৪ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ টি কাভার্ডভ্যান ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা। বুধবার বেলা ১১ টার দিকে তাদেও আদালতে ডেমরা থানা পুলিশ। বুধবার ভোর সকালে ডেমরার গলাকাটা ব্রীজ সংলগ্ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হুজরা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. রাশেদ হোসেন (২৩), চট্টগ্রামের ভুজপুর থানার তারাবো গ্রামের মো. আবুল কাশেমের ছেলে কাভার্ডভ্যান চালক মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২৩), গোপালগঞ্জের সদর থানার নকরীচর গ্রামের মৃত খলিল শেখের ছেলে মো. আশিক শেখ (২২) ও একই এলাকার মো. মিরাজ শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৫)। এ বিষয়ে বুধবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেন। গোয়েন্দা পুলিশের বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান।