ডিবি পশ্চিম-এর অভিযান ডেমরায় ৪ নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬
ডেমরা নিউজঃ ডেমরায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পৃথক দু’টি অভিযানে ৪ নারী মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার অনুমান মূল্য ৯ লক্ষ টাকা। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার পৃথক দু’টি বাসা থেকে তাদের গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোছা. ফরিদা ইয়াসমিন ওরফে সাথী (৫০), রোকেয়া নাজমা (৫০), মরিয়ম বেগম (৫৫), মোছা. নাসরিন আক্তার (৩৪), মো. ফয়সাল মাহমুদ (২০) ও মো. নাঈম হাসান (২৯)। এ সময় শাহিন (৪০) ও মনোয়ারা বেগম (৩৫) নামের দুই নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি-পশ্চিমের (অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম) পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, উক্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

You must be logged in to post a comment.