ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ডেমরা নিউজঃ
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে সরকারি লকডাউন নির্দেশনায় মানুষকে ঘরে রাখতে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে। ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহ্মেদ ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে শুক্রবার ওই ওয়ার্ড এলাকায় ৩ হাজার অসহায় মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, বৃহত্তর ডেমরা থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুবুর রহমান হাবু ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ভূঁইয়া, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল আউয়াল, যুবলীগ নেতা আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক আকাশ ও কৃষক লীগ নেতা ওবায়দুল হক প্রমূখ।
কাউন্সিলর সালাহউদ্দিন আহ্মেদ বলেন, লকডাউন নির্দেশনা সত্বেও কর্মহীন মানুষগুলো রোজগারের আশায় বাইরে বের হওয়া শুরু করছিলেন। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ অসহায় মানুষদের ঘরে রাখতে গত ৩ দিন ধরে আমরা খাদ্য বিতরণ কর্মসূচী শুরু করেছি যা অব্যাহত থাকবে।

You must be logged in to post a comment.