leadnewsঅর্থনীতি

ডিএসইতে দুই কোম্পানির লেনদেন সোমবার বন্ধ

দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির রেকর্ড ডেটের কারণে সোমবার (১৪ মার্চ) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- প্যাসিফিক ডেনিমস ও আরডি ফুড লিমিটেড।

এর আগে কোম্পানি দুইটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। রবিবার কোম্পানি দুটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার থেকে কোম্পানি দুটির লেনদেন চালু হবে।