leadnewsডেমরারাজনীতি

জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -৫ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

মোঃ হারুন অর রশিদ:

জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -৫ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ডেমরা থানার উদ্যোগে স্টাফ কোয়ার্টার এলাকায় সমাবেশ করে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা -৫ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের অনুরোধ করেন । আমি আপনাদের সন্তান এলাকার উন্নয়নে কাজ করবো। দাঁড়ি পাল্লা সত্যের প্রতীক। দাঁড়ি পাল্লা ন্যায়ের প্রতীক।
তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৫ বছরের অত্র এলাকার কোন উন্নয়ন করেনি। শুধু লুটপাট করে পালিয়ে গেছে।
এ সময়ে ডেমরা থানা জামায়াতের আমীর মোহাম্মদ আলী, ডাঃ মোশাররফ,ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করে স্টাফ কোয়ার্টার থেকে বড় ভাঙ্গা,ডগাইর বাজার, কোনাপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দাঁড়ি পাল্লা মার্কার পক্ষে ভোট চান নেতৃবৃন্দ।

থেকে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।