ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, গৃহবধূর পিটুনিতে বাড়িওয়ালা নিহত
কিশোরগঞ্জে ধর্ষণচেষ্টার সময় আত্মরক্ষা করতে গিয়ে বাড়ির মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গত শুক্রবার শহরের নীলগঞ্জ মোড় সেবাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় আত্মসমর্পণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে বাড়ির মালিক প্রবাসী আমিনুল আলম ওই নারীর ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ আমিনুলকে মরিচ বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আমিনুল। পরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূ কিশোরগঞ্জ মডেল থানায় গিয়ে বিষয়টি জানান।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, ওই গৃহবধূ থানায় এসে আমিনুলকে আহত করার কথা স্বীকার করেছেন। তিনি র্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

You must be logged in to post a comment.