গেন্ডারিয়া থেকে আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য আটক
পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, আটকের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে তাদের নাম জানায়নি র্যাব। আজ (মঙ্গলবার) দুপুরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও ক্ষুদে বার্তায় বলা হয়।

You must be logged in to post a comment.