leadnewsঅপরাধডেমরা

গাজীপুরের অপহৃত স্কুল ছাত্রী ডেমরা থেকে উদ্ধার । অপহরণকারী গ্রেফতার ।

ডেমরা নিউজ: গাজীপুরের জয়দেবপুর হতে অপহৃত স্কুল ছাত্রীকে(১৫) ডেমরা হতে উদ্ধার করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে ডেমরা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ।

এ সময়ে অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত নাম মোঃ সাইফুল ইসলাম (২৬)

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত সোয়েব জানান,গত ২৬ মে স্কুল ছাত্রীটি সন্ধ্যায় বাসা থেকে বের হলে সে আর বাসায় ফিরে না আসায় তার মা গাজিপুরের জয়দেবপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে গত ৭ জুন র‍্যাব-১০ এ ছাত্রীটির মা অভিযোগ করলে আমরা অভিযান শুরু করি। এরই ধারাবাহিকতায় আজ ডেমরা থানা এলাকা থেকে অপহৃত হওয়া স্কুল ছাত্রী (১৫) কে উদ্ধার করি এবং অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হই ।
এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অবহ্রুত মেয়েটি গাজীপুরের জয়দেবপুর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় অপহৃত মেয়ের মা বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন।