গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৮জন
ডেমরা নিউজ:সংক্রামক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট ২ হাজার ৮৭৪ জন মারা গেলেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন। এ নিয়ে মোট শনাক্ত ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

You must be logged in to post a comment.