খাগড়াছড়িতে ২০ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু
খাগড়াছড়ি: পাহাড়ে বর্ষবরণ ও বিদায় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ২০ দিনব্যাপী পার্বত্য উদ্যোক্তা ও সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন কবুতর উড়িয়ে এবং ফিতাকেটে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল জিএম সোহাগ, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ পরিষদ সদস্যবৃন্দ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ূয়া, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আলম’র নির্বাহী পরিচালক ও মেলার সদস্য সচিব মহাবীর চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জাতি-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

You must be logged in to post a comment.