leadnewsডেমরারাজনীতি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডেমরায় বিক্ষোভ মিছিল

ডেমরা নিউজঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডেমরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ডেমরার চৌরাস্তা শহীদ মিনার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে সারুলিয়া বাজার এলাকা পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, সংরক্ষিত আসনের (৬৭, ৬৮ ও ৬৯ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাসু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলসহ বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে সহিংসতার কোন বিধান নেই। আর জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা একটি বড় ধরণের সহিংসতা যা মোটেও গ্রহনযোগ্য নয়। আর যে কোন রাজনৈতিক বিষয় বা নানা প্রতিবন্ধকতার শান্তিপূর্ণ সমাধান রয়েছে। আমরা প্রতিটি বিষয়ের শান্তিপূর্ণ সমাধান চাই বলে ডেমরায় শান্তিপূর্ণভাবেই এসব কর্মসূচী পালন করেছি।