leadnewsআন্তর্জাতিক

কাবুলে নারী অধিকারকর্মীদের বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ করেছেন নারী অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

রোববার নানা দাবি নিয়ে তারা এ ভবনের সামনে জড়ো হন। খবর টোলো নিউজের।

সম্প্রতি অন্তর্বর্তী সরকার নারীবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরির্তন করে এবং সাবেক সরকারের নারী কর্মীদের ঘরে থাকার পরামর্শ দেয়।

বিক্ষোভ থেকে নারীবিষয়ক মন্ত্রণালয়ের নাম পুনঃস্থাপন ও খুলে দেওয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েরা যেন যেত পারে সে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অপরদিকে নারী অধিকারকর্মী ফওজিয়া কুফির নেতৃত্বে ‘ওয়েব অব চেঞ্জ’ নামে একটি আন্দোলন রোববার ভর্চুয়াল সভার আয়োজন করে। সভায় বর্তমান অন্তর্বর্তী সরকারে নারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। অন্যথায় নাগরিক বিক্ষোভের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ফওজিয়া কুফি বলেন, তিনি শিগগির আফগানিস্তানে ফিরছেন