leadnewsআন্তর্জাতিক

করোনা ভাইরাস: চীনে নিহত বেড়ে ১৭

রহস্যজনক নোভেল করোনা ভাইরাসে (২০১৯-এনসিওভি) আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সেদেশে আক্রান্তের সংখ্যা ৫৪৩ জন। এ নিয়ে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিহতদের সকলেই চীনের হুবেই প্রদেশের উহান শহরের। সেখানেই সর্বপ্রথম এই ভাইরাস ছড়িয়েছে। এরই মধ্যে উহানের বাসিন্দাদের বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

চীনের স্বাস্থ্য কমিশনই জানিয়েছে, কেউ উহানে যাবেন না। যারা উহানে রয়েছেন, তারা শহর ছাড়বেন না। যদিও চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনও সার্বিক নিষেধাজ্ঞা জারি হয়নি। ইতিমধ্যেই সেদেশের ১৩টি প্রদেশে ও তাইওয়ানে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ।

এরই মধ্যে এই ভাইরাসের বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।