করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৪৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১০১ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। সোমবার (২০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ঘণ্টায় ১০ জন রোগী সুস্থ্য হয়েছেন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৫ নজন ঢাকার এবং চারজন নারায়ণগঞ্জের ও একজন নরসিংদীর।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আছেন ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আছেন দুইজন।

You must be logged in to post a comment.