ওয়ারীতে র্যাবের পৃথক অভিযানে মানব পাচারকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার
ডেমরা নিউজ: ওয়ারীতে র্যাবের পৃথক অভিযানে মানব পাচারকারী চক্রের ০৫ সদস্য গ্রেফতার ও ১৬ ভিকটিম উদ্ধার।
এরই ধারাবাহিকতায় গত ১১ জুন, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন রায়সাহেব বাজার মোড়ের নবাবপুর রোড এলাকার ‘দি নিউ ঢাকা বোডিং’ আবাসিক হোটেলে একটি অভিযান পরিচালনা করে ১০ জন ভিকটিমসহ মানব পাচারকারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জুবায়ের আহসান (২৬) ও ২। মোঃ সজল বেপারী (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৯ টি মোবাইল ফোন ও নগদ- ২,৯৭০/- (দুই হাজার নয়শত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ২১.২০ ঘটিকায় উক্ত আভিযানিক দল একই এলাকার হোটেল ইব্রাহীম- অপর একটি অভিযান পরিচালনা করে ০৬ জন ভিকটিমসহ মানব পাচারকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জয়নাল মিয়া (২২), ২। মোঃ জান মিয়া (২৫) ও ৩। মোঃ আরমান (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৭ টি মোবাইল ফোন ও নগদ- ৫,১৭০/- (পাঁচ হাজার একশত সত্তর)টাকা উদ্ধার করা হয়।


You must be logged in to post a comment.