এলপি গ্যাসের দাম কমল ৭৬ টাকা
সাধারণ ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৭৬ টাকা কমানো হয়েছে। চলতি মার্চে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২২ টাকা খরচ হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।
এদিকে ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না। গত মাসে ১২ কেজির সিলিন্ডারে এলাকাভেদে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে গ্রাহকদের।

You must be logged in to post a comment.